জনপ্রিয় নাটক “ব্যাচ ২৭ – দ্যা লাস্ট পেজ” এ কিছু দৃশ্য অনেক দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। এই যেমন জেরিন এর কথা মনে করে রাতে রিসোর্টের বারান্দায় অপূর্বের বিষন্ন হওয়া কিংবা শেষ দৃশ্যে অপূর্ব ও মেহজাবিনের সেই আবেগঘন মুহূর্তটি। তবে যে রিসোর্টটিতে এই দৃশ্যেগুলো ধারণ হয়েছিল সেটির নাম অনেকের জানা না থাকলেও সবার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। হ্যাঁ আজকে বলব কৃত্রিমতার ছোঁয়া কাটিয়ে এক সুবেষ্টিত মায়াবী রাজ্য গাজীপুরের নক্ষত্রবাড়ী রিসোর্ট এর কথা।
২৫ বিঘায় যেন প্রকৃতি আপন সজ্জায় সজ্জিত থেকে ভ্রমন পিপাসুদের অপেক্ষায় এই রিসোর্টটি। নক্ষত্রবাড়ি রিসোর্ট এ শুধুমাত্র দেশি নয় বরং বিদেশী পর্যটকের ভিড়ের সমাগম ও পরিলক্ষিত হয়। এছাড়া, ৫০০টাকা ভিজিটর এন্ট্রি ফী দিয়ে সারাদিন রিসোর্ট ঘুরে দেখার সুযোগও আছে।
লেকের মাঝে গড়ে উঠা শীতাতপ নিয়ন্ত্রিত ১২টি ওয়াটার কটেজ এই রিসোর্টের মুল আকর্ষন! সম্পুর্ন বাঁশ-কাঠের ছাউনি দিয়ে নির্মিত এই কটেজের বারান্দায় বসে আপনি উপভোগ করতে পারেন জোৎস্না কিংবা পুর্নিমা রাতের আলৌকিক সৌন্দর্য! সন্ধ্যার লাইটিংয়ে এই কটেজগুলো যেন নক্ষত্রের মতো দৃশ্যমান হয়। পরিবেশটাকে শান্তিনিবেশ হিসেবে আখ্যা দিলে মন্দ হয় না কিন্তু!
ওয়াটার কটেজ ছাড়াও বিলাসবহুল বিল্ডিং কটেজটি নিঃসন্দেহে শোভাবর্ধক। ব্রিটিশ আমলের দরজা-জানালার সমন্বয়ে নির্মিত একটি ঘর, দর্শনীয় বটে। আউটিং এর পথজুড়ে লতা জরানো সৌন্দর্য্যে অভিভুত হয়ে সতেজতার মুক্ত হাওয়ার পরশে কল্পনায় আনমনে হারিয়ে যাওয়ার ইচ্ছে তো করবেই!
শান্ত এই পরিবেশটায় আরেকটি সংযোজন গজারি গাছের ছায়াতলে অবস্থিত সুইমিং পুল। নির্মল পরিবেশে বয়ে যাওয়া স্বচ্ছ কৃত্রিম ঝর্নাটির অবাধ ছুটে চলার সৌন্দর্য আপনার নজর কাড়বে সহজেই।
কেমন হবে রিসোর্টে খাওয়া-দাওয়া? সেই নিয়ে চিন্তিত না থাকায় ভালো রেস্তারা সমুহে পেতে পারেন দেশী-বিদেশী পছন্দের খাবারের লোভনীয় স্বাদ। স্টাফদের আথিয়েতা ও আচরনে আন্তরিকতা দেখে রিসোর্ট পছন্দের সঠিক সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই ২য় বার ভাববেন না!
বিনোদনের জন্য আরেকটু কিছু হলে ভাল হত না? হ্যা, নিশ্চয়ই। রিসোর্টের বারবিকিউ পার্টি কিংবা মিউজিক্যাল পার্টিতে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে উপভোগের চান্স তো থাকছেই!
ঢাকার আশেপাশে এমন রিসোর্ট সত্যি অভাবনীয়! কাজের চাপে জর্জরিত মনকে একটু প্রকৃতির সান্নিধ্যে নিয়ে গিয়ে রিফ্রেশ করার জন্যে নক্ষত্রবাড়ি রিসোর্ট খুব ভাল একটা ট্যুর ডেস্টিনেশন হতে পারে। আর নব বিবাহিতদের জন্য আবেগের স্বর্গরাজ্য হবে তা তো চোখ বন্ধ করে বলায় যায় 🙂









